ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৯
প্রকাশিত : জুলাই ২, ২০২৫
আপডেট: জুলাই ২, ২০২৫
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশি নাগরিক ও ২ মানব পাচারকারী আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা সীমান্ত এলাকা থেকে চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ জুলাই, ২০২৫) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক মানব পাচারকারীরা হলেন—উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেন এর পুত্র মো. ইমন হোসেন (২২) ও মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।

পাচার হওয়া চার বাংলাদেশি নাগরিক হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের পুত্র মো. নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার পুত্র মো. লিটন মির (৫০), মৃত জাফর মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম (৪০), মৃত সাইদুর রহমানের মো. শাহিন মিয়া (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতোপূর্বে ভারতে প্রবেশ করেছিলেন এবং এদিন বাকি তিনজনকে ভারতে পাচারের উদ্দেশ্যে একত্রিত হন। তবে সীমান্ত টহল দলের তৎপরতায় তারা আটকের মুখে পড়েন। এ সময় পাচারকারী চক্রের আরও একজন সদস্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র
মো. আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করার পর দেশে ফিরে আসতেন। এই চক্র অর্থের বিনিময়ে মানব পাচারে জড়িত।

আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram