ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

কাজীপাড়ায় মধ্যরাতে আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর কাজীপাড়ায় বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, কাজীপাড়া সোনালী ব্যাংক ভবনের তিন তলায় আগুনের সূত্রপাত হয়। পরে চার তলায়ও আগুন ছড়িয়ে যায়। দুটি তলায় অনলাইন খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সংরক্ষণাগার ছিল।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসেও নানা জটিলতায় বেশ খানিকটা বিলম্ব হয় আগুন নির্বাপনের কাজ শুরু করতে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটিতে আগুন নির্বাপনের সব ব্যবস্থা থাকলেও কোনটিই কার্যকর ছিল না। বিষয়টি নিয়ে এর আগেও ভবন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram