ঢাকা
প্রকাশিত : June 24, 2024
আপডেট: June 24, 2024
প্রকাশিত : June 24, 2024

নিজের পিস্তলে গুলিবিদ্ধ এএসআই

ভোলার নৌপুলিশের এএসআই মোক্তার হোসেন গুলিবিদ্ধ হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার বিকাল পৌনে ৪টায় থানার ভেতর তিনি পেটে গুলিবিদ্ধ হন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ সরকারের নেতৃত্ব একটি টিম রাতে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। তিনি জানান, নৌপুলিশ তাদের অধীনে নয়। নৌপুলিশ বরিশাল জোনের অনুরোধে তিনি ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। কাপ্তাই এলাকায় ডিউটির জন্য ওই থানার টিম যাচ্ছে। টিম সদস্যদের মধ্যে বিদ্যুৎ কুমার অস্ত্র বিতরণ করছিলেন।

এএসআই মোক্তার অস্ত্র গ্রহণকালে অসাবধানবশত নিজের পিস্তল থেকে গুলি বের হয়ে তার পেটে লাগে। তাৎক্ষণিক তাকে ভোলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল পাঠানো হয়েছে। রাত ৯টায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram