ঢাকা
প্রকাশিত : August 11, 2026
আপডেট: August 11, 2026
প্রকাশিত : August 11, 2026

ইনফান্তিনোর বাণিজ্যিক পদক্ষেপের ব্যর্থ পরিকল্পনা, ৩ মহাদেশে দেখা যেতে পারে আলাদা টুর্নামেন্ট

ফিফা সভাপতির বাণিজ্যিক পদক্ষেপের ব্যর্থ পরিকল্পনার জেরে এবার তিন মহাদেশে দেখা যেতে পারে আলাদা টুর্নামেন্ট। এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন, এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

বিশ্বকাপ বর্জনের হুমকি বাস্তবায়িত হলে বিকল্প প্রতিযোগিতার বিষয় নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য এই টুর্নামেন্টগুলো কাঠামো এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে। তবে যৌক্তিক আলোচনার জন্য সব ধরনের পথ খোলা রাখছেন ফুটবলের শীর্ষ এই তিন নেতা।

একই সঙ্গে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন এই তিন সহসভাপতি। বাতিল হওয়া শেয়ার বিক্রি প্রক্রিয়ার ওপর একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় বলে উল্লেখ করা হয় চিঠিতে, যা ইনফান্তিনোর জন্য সম্মানের সঙ্গে পদত্যাগ করার একটি সুযোগ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

তবে এত সহজেই হাল ছাড়ার পাত্র নন ফিফা সভাপতি। আগামী মার্চে, মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২১১ সদস্যের ভোটে জয়ের জন্য দরকার ১০৬ ভোট। কিন্তু চিঠিতে স্বাক্ষর করা তিনটি মহাদেশীয় কনফেডারেশনে রয়েছে মোট ১৪৩টি দেশ। ফলে এই বিশাল গোষ্ঠী বিরোধী অবস্থান নেয়ায় ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়া নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

এর মাঝেও অবশ্য ইনফান্তিনোর পক্ষে রয়েছে মিত্রদের সমর্থন। পাশাপাশি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন রয়েছে ফিফা সভাপতির পক্ষে। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা, মেক্সিকো, প্যারাগুয়ে, কাতার ও কুয়েত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ইনফান্তিনোকে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram