ঢাকা
প্রকাশিত : August 10, 2026
আপডেট: August 10, 2026
প্রকাশিত : August 10, 2026

পঞ্চগড়ে খাল খনন শেষে ১৩ লক্ষ টাকা ফেরত, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী এবং সদর উপজেলায় খাল খনন কাজ শেষে প্রায় তেরো লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন দুই উপজেলা নির্বাহী অফিসার। খাল খননে স্বচ্ছতা ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন তারা।

জানা গেছে, জেলার আটোয়ারী উপজেলায় খাল খননের কাজ শেষে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী। আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খালের খনন কাজ সমাপ্ত করে অবশিষ্ট এই টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার রজলী টাংগন ব্রিজ থেকে রজলীপাড়া এলাকায় ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খননের কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ইউএনও ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে মোট ৬৯০ মিটার খালের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিলো ৩৮ লক্ষ টাকা।

বাকডোকরা খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা। এই খাল খনন সম্পাদনের পর বেচে যায় ৯ লক্ষ ৩৯ হাজার ১৯১ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী ও ফাহমিদা সুলতানা এই ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবীর সাথে কথা বললে তিনি জানান, গত ৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশের ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটি মতবিনিময় সভা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে এই জেলা থেকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টিকে গুরুত্বারোপ করে পরবর্তী এ ধরনের খাল খনন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনাও প্রদান করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষে বেচে যাওয়া অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেয়েছি। এটা নিঃসন্দেহে অনেক উদ্দীপনার। সামনের দিনে এরকম উৎসাহ ভালো কাজে আরও আগ্রহী করে তুলেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram