

দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠলো ইন্টার মিলান। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগে জয় পেলেই ফাইনাল- এমন সমীকরণ নিয়ে ইতালিয়ান কাপের সেমিতে কোমোর বিপক্ষে নামে ইন্টার মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩২ মিনিটেই গোল হজম করে মিলান। ম্যাচের প্রথমার্ধ পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোমো।
হার যখন চোখ রাঙাচ্ছে তখন ৬৯ মিনিটে প্রতিপক্ষের জাল খুজে পায় মিলান। ৮৬ মিনিটে হাকান চালহানোয়লুর জোড়া গোলে সমতায় ফেরে নেরাজ্জুরি'রা।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পিটার সুচিচের গোলে ৩-২ এ এগিয়ে যায় স্বাগতিকরা। তাতে নাটকীয় এক কামব্যাকে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

