ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৫
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬
আপডেট: মার্চ ৯, ২০২৬
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের তাজ মাথায় উঠলো ভারতের। প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল 'দ্য ব্লুজ'।

আসরের ফাইনালে ভারতের করা ২৫৫ রান তাড়া করতে নেমে ১৫৯ রান তুলতেই অলআউট হয়ে যায় কিউইরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পায় ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা আর সাঞ্জু স্যামসনের ব্যাটে পাওয়ারপ্লেতে ৯২ রান তোলে স্বাগতিকরা। ফিফটি হাঁকিয়ে রাচিন রবীন্দ্রর শিকার হয়ে ফেরেন অভিষেক। ফর্মের তুঙ্গে থাকা স্যামসন খেলেন ৮৯ রানের ইনিংস। ফিফটি হাঁকান তিনে নামা ঈশান কিষান, ফেরেন নিশামের বলে। সুরিয়াকুমার শূন্য রানে ফিরলেও হার্দিকের ১৮ আর শেষদিকে শিভম দুবের ২৬ রানের ক্যামিওতে আড়াইশ' পেরোয় টিম ইন্ডিয়ার স্কোর।

জবাবে আক্সার-বুমরাহদের বোলিং তোপে ৪৭ রানেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যর্থ হন ফিল অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গলেন ফিলিপ্স। মার্ক চ্যাপম্যানও হার্দিকের বলে বোল্ড হন ৩ রান করে। ফিফটির দেখা পেলেও বরুণ চক্রবর্তীর বলে কিষানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম সেইফার্ট। ১৭ রান করে আক্সারের বলে আউট হন ড্যারেল মিচেলও। এরপর আসলে এই ম্যাচে কিছু ছিল না। ১৯ ওভারে ১৫৯ রান তুলতেই সব কটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

ভারতের পক্ষে বুমরাহ কব্জা করেন ৪টি উইকেট, আক্সার প্যাটেলের শিকার তিনটি।

এই জয়ে প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বার হারতে হলো নিউজিল্যান্ডকে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram