ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩০
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫

বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় হংকং

শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হংকং।

এই এই ম্যাচে জয়ের টার্গেট থাকলেও সব ডিপার্টমেন্টে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, তার ওপর আমাদের কাজ করতে হবে। তিনটি বিভাগেই ভালো করতে হবে।

২০১৪ টি-২০ বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফরম্যাটে হংকংয়ের বিরুদ্ধে একমাত্র দেখায় হেরেছিল বাংলাদেশ। অতীত ভুলে এই ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্নবিশ্বাস বাড়াচ্ছে প্রবাসী দর্শকরা। এই ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছেন টাইগার ক্যাপ্টেন।

ম্যাচে সুযোগ পেতে পারেন নেদারল্যান্ডস সিরিজ দিয়ে কামব্যাক করা সাইফ হাসান। আবুধাবির প্রচণ্ড গরম বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হচ্ছে টাইগারদের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram