ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০০
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ব্যাপক ধর্মীয় উদ্দীপনায় শুক্রবার বাদ ফজর দিল্লির নিজামুদ্দিন মারকাযের মাওলানা আব্দুস সাত্তারের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। অনুকূল পরিবেশে স্বাচ্ছন্দ্যে শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন আগত মুসল্লিরা।

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই বৃহত্তম জুমার জামাতে শরিক হন।

সকাল থেকেই সর্বস্তরের মুসলমানরা জুমার জামাতে শামিল হওয়ার জন্য টুপি, পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে ইজতেমা মাঠের দিকে ছুটতে দেখা গেছে। দেশ বিদেশের লাখো মুসল্লির সঙ্গে একই জামাতে শরিক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সওয়াব হাসিলের উদ্দেশ্যে সবার মধ্যে দেখা গেছে ব্যাকুলতা।

জুমার জামাতের ইমামতি করেন মাওলানা সাদ আহমদ কান্ধলবির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর দেড়টায় তিনি খুতবা শুরু করেন এবং ১টা ৫৪ মিনিটে জুমার নামাজ শেষ করেন।

রোববার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের ইজতেমার ৫৮তম আসর।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram