

৮ বছর পর, স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে গ্রুপ রানার্সআপ হয়েই শেষ ৪'এ পা রাখলো পিটার বাটলারেরর শিষ্যরা। আগামী বুধবার (৩ জুন) সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল।
তবে ভারতের গোয়া রাজ্যের পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরুর গল্পটা ছিল একেবারেই উল্টো। ম্যাচের প্রথম ৫ মিনিটে, বেশ কয়েকটি আক্রমণে স্বাগতিক রক্ষণে কাঁপন ধরায় লাল-সবুজ'রা। এরপরই ম্যাচ থেকে ছিটকে ধীরে ধীরে যেতে থাকে বাংলাদেশ। ৩৬ মিনিটে রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে ভারতকে ১-০ গোলের লিড এনে দেন পেইয়ারি সাসা।
বিরতি কাটিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে স্বাগতিকরা। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা করতে থাকে বাংলাদেশ। উল্টো ৭৭ মিনিটে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিলে তা থেকে গোল আদায় করেন লিন্ডা কম সেরতো।
সময় যত গড়িয়েছে, ততই যেন আত্মবিশ্বাসের অভাব ফুটে উঠেছে লাল-সবুজদের খেলায়। টানা তৃতীয় সাফ জয়ের মিশনে যা চোখ রাঙানি দিচ্ছে মারিয়া মান্ডার দলকে।
ম্যাচের শেষদিকে, বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মালাভিকা। বাটলার শিষ্যরাও অবশেষে মাঠ ছাড়ে ৩-০ গোলে।

