ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৩
প্রকাশিত : মে ৩, ২০২৬
আপডেট: মে ৩, ২০২৬
প্রকাশিত : মে ৩, ২০২৬

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প

ইরানের পাঠানো নতুন ১৪ দফা প্রস্তাব শিগগিরই পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে করি না।

তিনি আরও বলেন, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি তারা যা করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি।

এর আগে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠায়। এতে যুদ্ধ বন্ধসহ কয়েকটি দাবি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram