ঢাকা
প্রকাশিত : June 27, 2025
আপডেট: June 27, 2025
প্রকাশিত : June 27, 2025

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়নি ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি।বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা বলেন।  খবর বার্তা সংস্থা আনাদোলুর।

আরাগচি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যখন ইরানে ইসরাইলি হামলাকে সমর্থন করে, আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসারি বোমা হামলা চালায় তখনো ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল। 

তিনি বলেন, ‘সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে, তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী (ইসরাইল) শাসনব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয়। ’

তিনি আরও বলেন, ‘আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবুও কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। ’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram