ঢাকা
প্রকাশিত : June 13, 2025
আপডেট: June 13, 2025
প্রকাশিত : June 13, 2025

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

ইসরায়েলি বিমান হামলায় ইরানের শক্তিশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গত রাতের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কামন্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমও ঘটনাস্থল থেকে আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর দিচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সংবাদ সংস্থাটি বলেছে, তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে হামলায় নারী ও শিশুসহ কয়েকজন শহীদ হয়েছেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এটিকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরান এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। ইসরায়েলকে অবশ্যই এর ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

ইরান হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছে, এ ধরনের আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলা হয়েছে, এখন ফল ভোগ করার পালা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram