ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০১
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৫
আপডেট: জানুয়ারি ২১, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৫

ট্রাম্পকে প্রিয় বন্ধু উল্লেখ করে মোদির অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।

ট্রাম্পের অভিষেক উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্রাম্পকে প্রিয় বন্ধু উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।

মোদি লিখেছেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক অভিষেকে অভিনন্দন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের স্বার্থে এবং বিশ্বের জন্য একটি ভালো ভবিষ্যৎ গঠন করতে আবার ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করার জন্য মুখিয়ে আছি।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নরেন্দ্র মোদি। এর আগে গত বছরের অক্টোবরে ট্রাম্প এক টুইটে বলেছিলেন, আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেননি মোদি। তবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram