ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩২
প্রকাশিত : মে ৬, ২০২৫
আপডেট: মে ৬, ২০২৫
প্রকাশিত : মে ৬, ২০২৫

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: আজ সকাল ৭ টা থেকে ১টা পর্যন্ত চলবে মোটরসাইকেল- সিএনজি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনায় যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ছয় ঘণ্টার জন্য মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।

সকাল সাতটা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। যদি সকালের দিকে এক্সপ্রেসওয়ে দিয়ে দুই ও তিন চাকার যান খুব একটা চলেনি।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা পর্যন্ত প্রতিটি যান ২০ টাকা টোল দিয়ে চলাচল করবে। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসে না এসে নিচের রাস্তা দিয়ে গুলশানে যাওয়ার কথা।

এ জন্যই এক্সপ্রেসওয়ের ব্যবহারে কিছুটা শিথিলতা আনা হয়েছে বলে সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। ২০২৩ সালে চালুর পর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই এবং তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram