

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮.৮৩ শতাংশ। এবার ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷
শিক্ষামন্ত্রীর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
তবে, এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটেছিল।

