ঢাকা
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬

২৬ ফেব্রুয়ারি বইমেলা শুরু, থাকছে না 'প্যাভিলিয়ন'

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তারও আগে, ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, এবারের মেলায় থাকছে না কোনো 'প্যাভিলিয়ন'।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।

এমতাবস্থায় ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি আজ (২২ ফেব্রুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকাশকগণ সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram