ঢাকা
প্রকাশিত : September 22, 2026
আপডেট: September 22, 2026
প্রকাশিত : September 22, 2026

ঈশ্বরদীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক কার্যালয়ে কর্মসূচি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং দাশুড়িয়া বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ের কাজে বের হন আনোয়ার। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসটি তাঁকে চাপা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram