ঢাকা
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৮
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫
আপডেট: অক্টোবর ১৬, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ। এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা আড়ম্বর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষার ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।

এর আগে, মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার্থীরা তিন পদ্ধতিতে এইচএসসি'র ফলাফল জানতে পারবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

ফলাফল দেখা যাবে যেভাবে

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd-তে প্রবেশ করে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়া নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।উদাহরণ: কোনো শিক্ষার্থীর বোর্ড ঢাকা হলে তাকে লিখতে হবে- HSC Dha 123456 2025 লিখে 16222–তে পাঠাতে হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram