ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের প্রাণহানি, আহত ৩

গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী কাজী লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান এবং গুরুতর আহত হন আরও তিনজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram