ঢাকা
প্রকাশিত : November 18, 2026
আপডেট: November 18, 2026
প্রকাশিত : November 18, 2026

কালিয়াকৈরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫) ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর পৌর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১), জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপ সম্পাদক আসিফ আহমেদ (২১) এবং ৮নং মহল্লা আ'লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সফিপুরসহ আশপাশের এলাকায় পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মিছিল থেকে পাঁচটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমাসহ ৫ জনকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram