ঢাকা
প্রকাশিত : November 11, 2026
আপডেট: November 11, 2026
প্রকাশিত : November 11, 2026

গৌরীপুরে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা মামলার আসামি সোহাগ ঢাকায় গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (২১) হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ সোহাগ মিয়া (৩৬) কে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজধানী এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সোহাগ মিয়া উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, হত্যা মামলার আসামি সোহাগ দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে ।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ১২ জুন উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের চায়ের দোকানে বাকির অভিযোগে স্থানীয় বাদল ও রাশেদকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। পরে হুমায়ুন কবির বাড়িতে যাওয়ার সময় সোনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথরোধ করে ছুরিকাঘাত করে। আহত হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram