ঢাকা
প্রকাশিত : November 12, 2026
আপডেট: November 12, 2026
প্রকাশিত : November 12, 2026

৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব দাদুর বিরুদ্ধে

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দক্ষিণ হিজলবাড়ি গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ষাটোর্ধ্ব দাদুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাখন বারুরীর বিরুদ্ধে থানায় অভিযোগের পাশাপাশি মাদারীপুর আদালতে শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা চয়ন বারুরী। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ হিজলবাড়ি গ্রামের চয়ন বারুরীর সাত বছর বয়সী মেয়েকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় হয়েছে বলে অভিযোগ উঠে। অভিযুক্ত মাখন বারুরী একই বংশের এবং সম্পর্কে ওই শিশুর দাদু হন।

শিশুটির মা রাখী রানী বারুরী অভিযোগ করে বলেন, মাখন বারুরী তার মেয়েকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির পাশেই এ ঘটনা ঘটিয়েছেন। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ফিরে এসে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

প্রতিবেশী অরুন বারুরী বলেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দাদু হন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরেক প্রতিবেশী রাজিব হাজরা জানান, ঘটনার পরপরই তিনি শিশুটিকে কান্নাকাটি করলে মায়ের কাছে ছুটে যেতে দেখেন। পরে শিশুটি মাকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানান বলে দাবি করেন তিনি।

তবে অভিযুক্ত মাখন বারুরীর স্ত্রী সবিতা রানী বারুরী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বশত্রুতার জের ধরে চয়ন বারুরীর পরিবার তার স্বামীর সম্মানহানি করতে এ অভিযোগ তুলেছে বলে দাবি করেন তিনি।

এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী দোষী ব্যক্তির বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে শিশুটির বাবা চয়ন বারুরী বাদী হয়ে অভিযুক্ত মাখন বারুরীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান। পরে অভিযুক্তের বাড়িতে গিয়ে মাখন বারুরীকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram