ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

কাজিপুরে যমুনায় ভাসছিল মৎস্যজীবীর মরদেহ, উদ্ধার করলো স্থানীয়রা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে এক মৎস্যজীবীর মরদেহ মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মৃত ব্যক্তি বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি গোসাইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জাল দিয়ে যমুনা নদীতে মাছ শিকার করতেন। রোববার তিনি যমুনায় মাছ শিকার করতে বের হন। সোমবার সকালে সানবান্দা চর এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার একজন মৎস্যজীবী।পরিচয় সনাক্তকরণ ও পরবর্তী ব্যবস্থা নেবার জন্যে সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram