ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

মান্দায় জুয়া ও মাদকের আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০জন আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সেবন ও জুয়ার আসর থেকে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মান্দা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় কিলো-৬ ডিউটি পালন করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের শ্রী নিশীথ হাওলাদারের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে মাতলামি করছেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে চোলাইমদ সেবন করে মাতলামি করার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চক উদয়নারায়ণ গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারী পলাশ কুমার (৩৮)।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram