ঢাকা
প্রকাশিত : October 6, 2026
আপডেট: October 6, 2026
প্রকাশিত : October 6, 2026

নড়াইলে ডাকাতি ও মাদকসহ ১০ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামে মাদক কেনা বেচার দ্বন্দ্বে ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আরাফাত কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নড়াইল জেলা হাসপাতালে নিহত আরাফাতের লাশ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার নামে থানায় চুরি, ডাকাতি ও মাদক মামলা সহ ১০টি মামলা রয়েছে।

নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জায়গা জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছেন, পূর্ব বিরোধের জেরে আরাফাতকে হত্যা করা হয়েছে। আরাফাতের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী জানান, আরাফাতের নামে থানায় চুরি, ডাকাতি ও মাদকের প্রায় ১০টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক কেনা বেচার দ্বন্দ্বে একই গ্রামের প্রতিপক্ষের কবির হোসেন, জিসানসহ ৪-৫ মিলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তদন্ত চলমান এবং আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram