ঢাকা
প্রকাশিত : September 29, 2026
আপডেট: September 29, 2026
প্রকাশিত : September 29, 2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকা থেকে ৬ কেজি ৭’শ ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবাররিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সদস্যরা।

আটককৃত হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান(৩৫)।

এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার সময় এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া গ্রামে আসামীর বসতবাড়ীর সামনে খড়ি রাখার ঘরের ভিতর অভিযান চালিয়ে ৬ কেজি ৭’শ ৫১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের শেষে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram