ঢাকা
প্রকাশিত : September 24, 2026
আপডেট: September 24, 2026
প্রকাশিত : September 24, 2026

নওগাঁর মান্দায় বাসের চাপায় বৃদ্ধ নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মেয়ের বাড়ি যাওয়ার পথে নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান জেলার নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া-রাজাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহারে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন আব্দুস সোবহান। তাঁর সঙ্গে ছিল সাত বছর বয়সী এক নাতি। মান্দা ফেরিঘাট থেকে একটি অটোরিকশায় করে তাঁরা নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে বাবলাতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আব্দুস সোবহান।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram