ঢাকা
প্রকাশিত : September 21, 2026
আপডেট: September 21, 2026
প্রকাশিত : September 21, 2026

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে নিহত, বাবা আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসান ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাবা শেখ ফরিদ উদ্দীন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিহত মেহেদী হাসান রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশীদ এই প্রতিবেদককে বলেন, রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের সাথে তার চাচাতো ভাই শেখ বাকিবিল্লাহ’র সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমির বিরোধ নিয়ে সোমবার সকাল সাতটার দিকে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাই বাকিবিল্লাহ ফরিদ উদ্দীন ও তার ছেলের উপর ক্ষুব্দ হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরিদ উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত ফরিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram