ঢাকা
প্রকাশিত : September 10, 2026
আপডেট: September 10, 2026
প্রকাশিত : September 10, 2026

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মালিগাঁও ও সাগর দিঘিরপাড় গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সরেজমিনে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যার আগ মুহুর্তে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। সন্ধ্যার পরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র রামদা, বল্লম নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।

ঘটনাস্থলে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের নেতৃত্বে বিএনপির একটি অংশ ঘটনাস্থলে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে দু'পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানান। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূইয়া বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাজ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram