ঢাকা
প্রকাশিত : August 17, 2026
আপডেট: August 17, 2026
প্রকাশিত : August 17, 2026

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান ও একমাত্র এজাহারনামীয় আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১৫ (ব্যাটালিয়ন সদর) ও র‍্যাব-২-এর সিপিসি-৩-এর একটি যৌথ আভিযানিক দল তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম নিহত হয়। এ ঘটনায় তাদের অপর ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।

ঘটনার পর এহেছানুল হক আত্মগোপনে চলে যান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তারে র‍্যাব-১৫, কক্সবাজার নজরদারি জোরদার করে।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করার পর র‍্যাব-১৫ ও র‍্যাব-২-এর যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার এহেছানুল হক কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম নুর আহম্মদ।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram