ঢাকা
প্রকাশিত : August 16, 2026
আপডেট: August 16, 2026
প্রকাশিত : August 16, 2026

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খুলনার খালিশপুর এলাকায় যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খাজা নেওয়াজ উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিসঅনারসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram