ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬
আপডেট: জুলাই ১৪, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

কুড়িগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী, পরকীয়া প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়ক মন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা দায়রা আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ফুলবাড়ির গোড়ক মন্ডল এলাকার স্ত্রী নুর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নুর মোহাম্মদ ও স্ত্রীর পরকীয়া প্রেমিক গফুর।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামে স্ত্রী নুরনাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে পার্শ্ববর্তী এলাকায় তার পরকীয়া প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে স্ত্রী নুর নাহার ও তার পিতা-মাতা এবং তার পরকীয়া প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখে।

এ হত্যাকান্ডের পরদিন ১৯ এপ্রিল কেতাব উদ্দিনের পিতা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে অভিযুক্ত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকি আসামিদের খালাস দেয় আদালত।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো ও সরকার পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট তারিকুল ইসলাম।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram