

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান কারখানার পানি পান করে প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহকৃত পানি পান করেন শ্রমিকরা। কিছুক্ষণ পর একে একে অনেক শ্রমিক বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতায় আক্রান্ত হন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্চিমকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন জানান, অসুস্থ শ্রমিকদের অধিকাংশই বমি ও পেটের সমস্যাজনিত উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে এবং বেশিরভাগই শঙ্কামুক্ত রয়েছেন।

