ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৯
প্রকাশিত : জুন ৯, ২০২৬
আপডেট: জুন ৯, ২০২৬
প্রকাশিত : জুন ৯, ২০২৬

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ রানা (৩৫) নিহত হয়েছে। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৬৯৯৬) বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম-১১২৭৬৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানের ভিতর আটকে পড়া হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই হেলপারকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram