ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
প্রকাশিত : মে ৪, ২০২৬
আপডেট: মে ৪, ২০২৬
প্রকাশিত : মে ৪, ২০২৬

গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত, আহত-৬

স্টাফ রিপোর্টর, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের মাঝে যত্রতত্র ইজিবাইক, ভ্যান চলাচলে সড়ক দুর্ঘটনা ব্যাপক হারে বাড়ছে। সোমবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৬ জন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারী চালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা অপর ৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত ভ্যান চালক ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।

পথচারীরা জানায়, জাতীয় মহাসড়কে ইজিবাইক, ভ্যান চলার কথা নয়, তারপরও চলে। কিন্তু, ইজিবাইক, ভ্যান পথচারী লেনে না থেকে রাস্তার মাঝ দিয়ে চলার কারণে গোপালগঞ্জের এই সড়কটিতে সড়ক দুর্ঘটনার স্যংখা দিন দিন বেড়েই চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram