ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৪
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬
আপডেট: এপ্রিল ১৫, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৭৭)। অভিযুক্ত তার ছোট ছেলে মশিক মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন শহিদুর মিয়া (৪৫), যিনি নিহতের আরেক ছেলে। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে আকল মিয়ার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয় এবং তিনি প্রচুর রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে বড় ছেলে শহিদুর মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। তার নাভীর বাম পাশে আঘাত লাগে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মশিক মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিহত আকল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram