

নতুন হেড কোচ হিসেবে আন্দোনি ইরাওলাকে নিয়োগ দেওয়ার জন্য একটি মৌখিক চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। গত শনিবার, স্লটের বিদায়ের পর থেকেই অ্যানফিল্ডের ক্লাবটির দায়িত্ব নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।
স্প্যানিশ এই কোচের সঙ্গে লিভারপুলের দুই বছরের চুক্তি হতে পারে। ৪৩ বছর বয়সী এই কোচ, গত মাসের শেষদিকে বোর্নমাউথের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানেন ইরাওলা।
বোর্নমাউথের হেড কোচ হিসেবে ইরাওলা দারুণ সাফল্য দেখিয়েছেন। তার অধীনে, ক্লাবটি প্রিমিয়ার লিগে দ্বাদশ, নবম ও ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে। সেই সঙ্গে সম্প্রতি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতাও অর্জন করে তারা।

