ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬
আপডেট: এপ্রিল ৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। ভোট বর্জনের পরপরই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব লিখিত অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী বলেন, “নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল না। বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে।” তিনি দাবি করেন, অনেক কেন্দ্রে তাদের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন জোরপূর্বক ভোট গ্রহণে প্রভাব ফেলেছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং নির্বাচনের আগে থেকেই একটি পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জামায়াত প্রার্থী অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানান।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram