ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩২
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সখীপুরে নাতির হাতে নানি খুন, ঘাতক গ্রেফতার

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নাতির হাতে বেদেনা সুন্দরী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে খুনের ঘটনায় নয়ন চন্দ্র কোচ (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে সখীপুর থানায় নাতিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। নয়ন বেদেনা সুন্দরীর মেয়ে জল্পনা কোচ ও শ্রামল চন্দ্র কোচের ছেলে। তারা গাজীপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বেদেনা সুন্দরীর মেয়ে জল্পনা কোচের ছেলে নয়ন কোচ মঙ্গলবার রাতে নানির বাড়িতে বেড়াতে গিয়ে নানির কাছে টাকা চায়। নানি টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন দা দিয়ে কুপিয়ে নানির হাতের আঙ্গুল কেটে আলাদা করে ফেলে এবং হাতুড়ির আঘাতে মাথার মগজ বের হয়ে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম বলেন, নয়ন কোচ ছোটকাল থেকেই নানির বাড়িতে থাকত। ছেলেটি নেশা করে বলে এলাকাবাসীর ধারণা। আর নেশার টাকার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে বলে সবাই মনে করছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন পি.পি.এম বলেন, বেদেনা সুন্দরী হত্যার ঘটনায় আসামি নয়ন চন্দ্র কোচকে ১৫ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram