

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকত এলাকায় এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে এ মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন সৈকতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট।
টেকনাফ থানার (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

