ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৮
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬

একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: আমান উল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি: একটি কুচক্রী মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে গতকাল হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে চায়। জনগণের এই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা কখনোই সফল হবে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষেই রয়েছে। গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে আমান উল্লাহ আমানকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওলিউল্লাহ সেলিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু প্রমুখ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram