ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬
আপডেট: জানুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ১১টি এয়ারগান উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত এয়ারগান নাশকতামূলক কাজে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram