ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৫
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫
আপডেট: অক্টোবর ১৬, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাতেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়ার পিতা।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়ার সাথে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহে দুই গ্রুপের কয়েকজনের সঙ্গে বাকবিতন্ডা এর জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৬ জন আহত হয়। এদের মধ্যে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার পিতা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যায়। তার ছেলে আজিজুল হকের অবস্থাও আশঙ্কাজনক বলে স্বজনরা জানায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনা শুনে ওই এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram