ঢাকা
২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪০
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী নির্বাচন হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি শুনেছি। সুনির্দিষ্ট বিষয়ে চট্টগ্রাম সফরে এসেছি। দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি, এটাই আমাদের এখনকার মিশন। পার্বত্য চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছেন, তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে-এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। যাতে নির্বাচনের দিকে ইতোমধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। জনগণ যাকে পছন্দ করবে তাদের সরকার হিসেবে মেনে নিবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। কারণ আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরণের কোন নির্বাচন হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলবো। জনগণের প্রত্যাশা নিঃসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা সেটাই নিশ্চিত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, জোরারগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৪ বিএন) সিনিয়র পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান, শহীদুল ইসলাম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram