ঢাকা
২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৩
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক সাইকেল আরোহী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত পরিচয় ওই যুবক বাইসাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।

এদিকে এলাকাবাসীর দাবী, বেপরোয়া গাড়ী চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী ট্রাকচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, শ্যামপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী যুবক মারা গেছে। স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram