

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে শরিফুল ইসলাম রাজা (৩৫) নামে এক আইনজীবী মঙ্গলবার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। সে বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে এক স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শরিফুল ইসলাম রাজা বেসকারি সংস্থা সেতু এনজিও'র আইনজীবী হিসেবে কাজ করতো। তার মৃত্যুতে সেতু‘র চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সেতু‘র নির্বাহী পরিচালক মীর্জা সাহাদত হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

