ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫০
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫
আপডেট: আগস্ট ২৮, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

বরিশালে হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram