ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬
আপডেট: এপ্রিল ৩০, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও তাঁর শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছেমন আরা (২৫) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে আসমা বিবি। তাঁরা একরাম মিয়ার স্ত্রী ও সন্তান।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ তিনটি বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। হাতিরা সৈয়দ কলোনীর কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উপড়ে দেয়। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে ছিল দুই শিশু সন্তান। এ সময় হাতির পালটি তেড়ে এলে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত বাড়ির পেছনে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে দুর্ভাগ্যজনকভাবে ছেমন আরা ও তাঁর শিশুকন্যা হাতির আক্রমণের মুখে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ বলেন, বনাঞ্চল উজাড় ও মানুষের বসতি বিস্তারের কারণে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পর হাতির পালটিকে তাড়িয়ে গভীর বনে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram