ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৭
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬
আপডেট: এপ্রিল ৩০, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেবে তেহরান

যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ-অবরোধ তুলে না নেয়, তবে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ বজায় রাখে, তাহলে তার কঠোর জবাব দেওয়ার প্রয়োজন হবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র আর কোনো নিষ্ক্রিয় বা সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে, যাতে ওয়াশিংটন তেহরানের শর্তগুলো বিবেচনা করে এবং স্থায়ী সমাধানের পথে এগিয়ে আসে। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি ও ভ্রান্ত নীতিতে অটল থাকে এবং ইরানের শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

এদিকে পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতাবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালি ও দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ-অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে আখ্যা দিয়ে তেহরানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram